Thursday, November 22, 2012

নেত্রকোণায় তৃতীয় জাতীয় প্রমিলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট শুরু

নেত্রকোণার আলো ডেস্ক : জাতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড আয়োজিত তৃতীয় জাতীয় প্রমিলা ক্রিকেট চ্যাম্পিয়নশীপ টুর্নামেন্ট আজ বৃহস্পতিবার থেকে নেত্রকোণায় শুরু হয়েছে । সকালে জেলা ষ্টেডিয়ামে এই খেলার উদ্বোধন করেন নেত্রকোণা জেলা প্রশাসক আনিস মাহমুদ। এ সময়  আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট কন্ট্রোল বোর্ডের পরিচালক আব্দুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান, জাতীয় প্রমিলা ক্রিকেট
দলের কোচ মমতা বেবেনসহ নরসিংদী ও নেত্রকোণা জেলা ক্রীড়াসংস্থার কর্মকর্তাগন।
ঢাকা উত্তর অঞ্চলের নরসিংদী, ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, গাজীপুর ও নেত্রকোণা জেলা প্রমিলা ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে।
 
উদ্বোধনী খেলায় অংশ নেয় নেত্রকোনা ও নরসিংদী জেলা দল। খেলায় নরসিংদী জেলা দল নেত্রকোনা জেলা দলকে ১৮১ রানে পরাজিত করে। টসে জিতে নরসিংদী জেলা দল প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২১৫ রান করে। জবাবে নেত্রকোনা জেলা দল ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে ৩৪ রান করে। নরসিংদী জেলা দলের জেসি বল হাতে ৭ উইকেট নেন ও ব্যাট হাতে শাহনাজ করেন সর্বোচ্চ ৮৮ রান।

এই টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্টিত হবে আগামী ২৮ নভেন্বর।

পোষ্ট :  বাংলাদেশ সময় : বৃহস্পতিবার রাত ১০ : ১৫৮ মিনিট, ২২
নভেম্বর, ২০১২।   

No comments:

Post a Comment